ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুজন হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের আতাহার আলী (৪২) ও তাঁর ছেলে অন্তর আহম্মেদ (১৯)। ভুক্তভোগীসহ আসামিদের বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোর র‌্যাব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি সকালে বাগাতিপাড়ার উপজেলার নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করেন। মামলার ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ নাটোর র‌্যাব ক্যাম্পকে অনুরোধপত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।

গোয়েন্দা নজরদারির একপর্যায়ে১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‌্যাব সদস্যরা নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে অপহরণের মূল হোতা অন্তর আহম্মেদ ও তাঁর বাবা আতাহার আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। রাতেই তাঁদের নাটোর জেলার বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আজ ১৩ ফেব্রুয়ারি সকালে আদালতে হাজির করার জন্য প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীর জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ২ জন গ্রেফতার

আপডেট সময় :