ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের Logo জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই; ভোগান্তিতে ২০ হাজার মানুষ Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গান পাউডার উদ্ধার Logo টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন Logo ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন Logo ভ্রাম্যমান আদালত আলফাডাঙ্গায় দুই মাদকসেবীর জেল জরিমানা Logo ঈশ্বরগঞ্জ একরাতে ৫ গরু চুরি

নারায়ণগঞ্জে কোস্টগার্ডেন অভিযানে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই মঙ্গলবার ভোর ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ট্রাক ও ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০ লক্ষ ৫০ হাজার পিস চিংড়ির রেণু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু নারায়ণগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং চালকদের মুচলেকা নিয়ে জব্দকৃত বাস ও ট্রাক ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে কোস্টগার্ডেন অভিযানে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

আপডেট সময় :