ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নালিতাবাড়ীতে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ১৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি,কাকরকান্দি শাখা। উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে চারা তুলে দেন,প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ,উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথি ইউএনও ফারজানা আক্তার ববি বলেন,গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না,বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মাঝে সবুজের প্রতি ভালোবাসা জাগাতে বিদ্যালয় পর্যায়ে চারা বিতরণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আশা করি, আজকের এই চারা আগামী দিনে সবুজের ছায়া হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেবে। অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ বলেন, এখন বর্ষাকাল চলছে,যা বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের সবুজের প্রতি আগ্রহী করে তুলতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। উপজেলার দেড় শতাধিক বিদ্যালয়ে তিনশোর বেশি চারা বিতরণ করতে পেরে আমরা আনন্দিত।উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। অগ্রণী ব্যাংকের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় কাজ বলে এলাকায় প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে দেড় শতাধিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

আপডেট সময় :