ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩০৯ বার পড়া হয়েছে

মো. জসীম উদ্দিন ছবি : সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. জসীম উদ্দিন। রোববার (৮ সেপ্টেম্বর) কাজে যোগ দেন তিনি।

এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হচ্ছে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে। ২ সেপ্টেম্বর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

১৩ ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেওয়ার পর টোকিও, দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে রাষ্ট্রদূত হিসেবে গ্রিস এবং পরবর্তী সময়ে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং ২ সেপ্টেম্বর থেকে তিনি অবসোরত্তর ছুটিতে যান। তিনি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন এবং স্বাভাবিক নিয়মে ২০২২ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। সেই হিসাবে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের ৫ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

আপডেট সময় :