ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

পাকিস্তানে পিটিআই প্রার্থীকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৪৮ বার পড়া হয়েছে

পিটিআই নেতা ও সাবেক সংসদ সদস্য চৌধুরী মুহাম্মাদ আদনান : ছবি সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নেওয়া পিটিআই প্রার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চৌধুরী মুহাম্মাদ আদনান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সাবেক সংসদ সদস্য। পুলিশ বলছে, রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি নিহত হন আদনান।

চৌধুরী মুহাম্মাদ আদনান রাওয়ালপিন্ডির এনএ-৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

রাওয়ালপিন্ডি পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি ব্যক্তিগত শত্রুতা থেকে হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কিছু প্রমাণও সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় রাওয়ালপিন্ডি সিটি পুলিশ অফিসার (সিপিও) সৈয়দ খালিদ হামদানি পোতোহারের পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাব পরিষদের ওয়েবসাইট থেকে জানা গেছে, চৌধুরী মুহাম্মাদ আদনান ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে দর কষাকাষিতে পিটিআই!পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে দর কষাকাষিতে পিটিআই!

এর আগে, গত শুক্রবার দেশটিতে নির্বাচন-পরবর্তী ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শাংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এসময় দুইজন নিহত ও আরও ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে পিটিআই প্রার্থীকে হত্যা

আপডেট সময় :