ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বঙ্গবন্ধুর নামে সুগন্ধা বিচের নামকরণের প্রস্তাব বাতিল

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৭০৫ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সুগন্ধা বিচের নাম বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাব বাতিল করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে ১৯ ফেব্রুয়ারি তার স্বাক্ষরেই সুগন্ধা পয়েন্টকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর মাঝামাঝি সৈকতকে বীর মুক্তিযোদ্ধা বিচ নামে নামকরণের প্রস্তাব করা হয়েছিল।

সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিশাল এক মানুষের সম্মানে ক্ষুদ্র এই পয়েন্টের নামকরণ নিয়ে দেশজুড়ে এই সমালোচনার জন্ম নেয়।

২৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে জানান, বিচের নাম পরিবর্তনের নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর নামে সুগন্ধা বিচের নামকরণের প্রস্তাব বাতিল

আপডেট সময় :