ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল বিজিবি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) বাহিনীর সব সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেন।

বিজিবি সদস্যরা তাদের একদিনের বেতন দেয়ার পাশাপাশি বন্যার্ত এলাকাগুলোতে নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিজিবি বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।

এদিকে বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের উদ্যোগে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সেনাবাহীনি ও নৌ বাহিনীর সকল সদস্য বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল বিজিবি

আপডেট সময় :