ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস পুকুরে পড়ে বহু আহত

নুর হোসেন নূরানী, কলাপাড়া
  • আপডেট সময় : ২১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাটের দক্ষিণ পাশের মোড়ে আজ বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজে সহায়তা করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশপাশের ক্লিনিকে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় বাসই উচ্চগতিতে চলছিল। রাস্তার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাস। এর ফলে বাসটি সোজা গিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দ্রুত পৌঁছে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস পুকুরে পড়ে বহু আহত

আপডেট সময় :