ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

শ্যালো ইঞ্জিনচালিত নৌকার ধাক্কা

বাইচের নৌকা ডুবে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি 
  • আপডেট সময় : ৩০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নদীতে নতুন পানি আসায় নৌকা বাইচ প্রতিযোগিতার মহড়া দেওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে উল্লাপাড়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মন্ডল (৫০) ও একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)।
জানা যায়, চাকসা দক্ষিণপাড়া এলাকার মায়ের দোয়া নামের একটি নৌকাবাইচের নৌকা বাইচালদের নিয়ে মহড়া শেষে ফেরার সময় দহকুলা ব্রীজের কাছে এ দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর বাইচের নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাটি পানিতে ডুবে গেলে সবাই পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত বাইচালদের উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
বাবু নামের এক বাইচাল জানান, নৌকার মহড়া শেষে ফেরার পরে একটি বরযাত্রীবাহি ট্রলার আমাদের নৌকার উপর দিয়ে চলে যায়। এতে পুরো নৌকা পানিতে ডুবে যায়। মায়ের দোয়া এক্সপ্রেসের ১৪-১৫ জন পানিতে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
উল্লাপাড়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক বলেন, বাইচ দলের নৌকাটির সঙ্গে বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি পাঠায়। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্যালো ইঞ্জিনচালিত নৌকার ধাক্কা

বাইচের নৌকা ডুবে নিহত ২

আপডেট সময় :