ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বাজারে ভরপুর তরমুজ, দামেও স্বস্তি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মাহে রমজানের ২০তম দিন চলছে এবং রমজানের শেষ সময়ে বাজারে এখন ভরপুর তরমুজ। দামেও রয়েছে স্বস্তি। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, সবার হাতের নাগালে তরমুজের দাম। কেউ ২০০ টাকা দিয়েও তরমুজ কিনতে পারছেন। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে অলিগলিতে ভ্যান করে তরমুজ বিক্রি বেশি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি, রায়েরবাজার, মোহাম্মদপুর, হাতিরপুলসহ বিভিন্ন বাজারে তরমুজে ভরপুর। বাজারের পাশাপাশি অলিগলিতেও ভ্যানে তরমুজ বিক্রি হচ্ছে। কিছু মুদি দোকানে তরমুজ পাওয়া যাচ্ছে। ছোট-বড় নানা সাইজের তরমুজে ভরপুর বাজার, আর দামেও রয়েছে স্বস্তি। ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে ভালো মানের তরমুজ পাওয়া যাচ্ছে। ছোট আকারের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকায়, বড় আকারের তরমুজ ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা সোহেল রানা বলেন, বাজারে প্রচুর তরমুজ রয়েছে। ক্রেতারা চাইলে বাসার সামনে থেকেই কিনতে পারেন, তাই বাজারে আসার তেমন প্রয়োজনীয়তা নেই। দামেও তেমন তফাৎ নেই। কিছু ক্রেতা কেজি ধরে বিক্রি করছেন, আবার কেউ পিস হিসেবেও বিক্রি করছেন। প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে, আবার পিস হিসেবে ৪০০ থেকে ৫০০ টাকায় বড় তরমুজ পাওয়া যাচ্ছে।
হাতিরপুলের তরমুজ বিক্রেতা মনতাজ উদ্দিন বলেন, আজ বিক্রি কিছুটা কম। নামাজের পর কিছু তরমুজ বিক্রি করেছি। আবহাওয়া ঠান্ডা থাকলে তরমুজের বাজারে প্রভাব পড়ে। গরম বেশি পড়লে তরমুজ বেশি বিক্রি হয়। আমি ১০ থেকে ১২ কেজি ওজনের তরমুজ বিক্রি করি, যার দাম ৪০০-৫০০ টাকা। ধানমন্ডি সাম মসজিদ রোডের ১৫ নম্বর রোডে ভ্যানে তরমুজ বিক্রি করতে দেখা গেছে। সেখানে ক্রেতা আমজাদ হোসেন একটি তরমুজ ৩৫০ টাকায় কিনে বলেন, আজকে তরমুজের দাম কিছুটা কম মনে হচ্ছে। রোজার প্রথম দিনে এমন একটি তরমুজ ৬০০ টাকায় কিনেছিলাম। ভ্যানে তরমুজ বিক্রেতা লালন হায়দার বলেন, আমরা কমে কিনে, কমে বিক্রি করছি। এখন মানুষের হাতের নাগালে তরমুজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজারে ভরপুর তরমুজ, দামেও স্বস্তি

আপডেট সময় :