ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যান ফান্ডে বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতির নেতৃবৃন্ধসহ আইনজীবীরা অংশ নেয়। সেসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ তা একেবারেই অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে মাত্র ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হলেও ৩০-৪০ বছর আইনসেবা প্রদানকারী আইনজীবীদের জীবদ্দশায় পর্যাপ্ত আর্থিক সুবিধা নেই। তাই আইনজীবীদের কল্যাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

আপডেট সময় :