ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

বাড্ডায় পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ার সেল, রামপুরায় ফাঁড়িতে আগুন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৭৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা।

অপর দিকে রামপুরায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেলা পৌনে ১২টায়ও পুলিশ বক্সে আগুন জ্বলছিল।

বেলা সাড়ে ১১টার পর থেকে বাংলাদেশ টেলিভিশনের ২ ও ৩ নম্বর গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বাড্ডায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ শুরু করেন। এতে ব্রাক বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শিক্ষার্থীরা পিছু হটলেও পরে তারা পুলিশের দিকে তেড়ে আসেন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন, এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা সংলগ্ন টোলপ্লাজা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

শত শত আন্দোলনকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড্ডায় পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ার সেল, রামপুরায় ফাঁড়িতে আগুন

আপডেট সময় :