ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বায়তুল মোকাররমের পলাতক খতিব গোপালগঞ্জে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৯৮ বার পড়া হয়েছে

খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী সরকারের পতনের পর পলাতক রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি। রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন বলে জানা গেছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তাসহ ৪ জনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত ২৯ আগস্ট তাকে নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে ৭ দিন সময় দেওয়া হয় নোটিশে। যার সময়সীমা গত ৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। কিন্তু খতিবের দিক থেকে জবাব আসেনি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার নামাজে তিনি আসেননি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে। তিনি গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদরাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন, মুফতি রুহুল আমিন খুব অসুস্থ, তিনি এখন গোপালগঞ্জে অবস্থান করছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বায়তুল মোকাররমের পলাতক খতিব গোপালগঞ্জে

আপডেট সময় :