ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

বিআইডব্লিউটিএ’র ২২ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননায় ভূষিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল রোববার বাৎসরিক পুরস্কার ও সম্মাননা প্রদান করেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। বিআইডব্লিউটিএ-এর সদস্য অর্থ ক্যাপ্টেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য ও যুগ্ম সচিব ( পরিকল্পনা ও পরিচালন) মোহাম্মদ সাজেদুর রহমান, সদস্য, (প্রকৌশল) রফিকুল ইসলাম তালুকদার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি তো করেন বিআইডব্লিউটিএ এর পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিআইডব্লিউটিএ কর্মকর্তা-কর্মচারিরা। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ও প্রশংসীয় দায়িত্ব পালনের জন্য বিআইডব্লিউটিএ-এর ২২ জন কর্মকর্তা কর্মচারীকে পুরস্কার ও সম্মাননা ভূষিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর মোঃ সারেং দিদার অনূভূতি প্রকাশ করে বলেন, আজ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে সম্মাননা গ্রহণ করতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার কারনে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসঙ্গে আমার সহকর্মীদের সহযোগিতা, আন্তরিকতা ও উৎসাহের জন্যও ধন্যবাদ প্রকাশ করছি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতেও অধিকতর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিআইডব্লিউটিএ’র ২২ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননায় ভূষিত

আপডেট সময় :