ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না : শামা ওবায়েদ

মো. শাহ্ জালাল, নগরকান্দা (ফরিদপুর)
  • আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিশ্বাস করেননি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বিশ্বাস করেননি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন না। আমরা সকলেই সমান, আমরা সকলেই বাংলাদেশী।”
তিনি আরও বলেন, “এই বাংলাদেশে আমারও যেমন অধিকার, আপনাদেরও তেমন অধিকার। আমাদের সকলেরই সমান অধিকার। বিএনপি সাম্যের রাজনীতি করে, ভেদাভেদের রাজনীতি করে না। আমাদের মাঝে ধর্মের সম্প্রীতি থাকবে, আমরা সকলেই সমানভাবে বসবাস করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান—সবাই সমানভাবে পাবে, কেউ কম-বেশি পাবে না, এটাই বিএনপির নীতি। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকবো, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল,ফরিদপুর জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি বাবু অজয় কর প্রমুখ।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট নগরকান্দা শাখার সভাপতি ডা. রণদা প্রসাদ সরকার।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট নগরকান্দা পৌর শাখার সভাপতি গোসাই দাস সরকার।
এসময় বক্তারা জন্মাষ্টমের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় এই উৎসব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না : শামা ওবায়েদ

আপডেট সময় :