ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৭১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙা এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে মৃত মাছগুলো পুকুরে ভেসে ওঠে। ভুক্তভোগী রাকিব সরাদারের (২২) ভাষ্য। তিনি একই এলাকার রফিক সরদারের ছেলে। ভুক্তভোগী রাকিব সরদার জানান, ‘গত দুই বছর ধরে ৪০ শতাংশ জায়গায় মাটি কেটে পুকুর করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। আগামী মাসে মাছগুলো বিক্রির জন্য কথা ছিল। আমার পুকুরে প্রায় ৩০ মন মাছ ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। বিষ প্রয়োগের কারণেই এতগুলো মাছ মারা গেল। পূর্ব শত্রুতার জেরে আজ গভীর রাতে এই কাজটি করা হয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী মান্নান পেয়াদা জানান, আমার কাছে মনে হয়েছে রাতের আধারে কোনো দুষ্কৃতিকারী বিষ প্রয়োগ করে মাছগুলো হত্যা করেছে। আমি চাই প্রশাসন তদন্ত সাপেক্ষে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সদর থানাধীন আঙুলকাটা ফাড়ির ইনচার্জ এস,আই নাসির উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছগুলো মৎস্য অধিদপ্তর থেকে পরীক্ষা-নিরীক্ষা করে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেলে আমাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় :