ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের Logo জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই; ভোগান্তিতে ২০ হাজার মানুষ Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গান পাউডার উদ্ধার Logo টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন Logo ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন Logo ভ্রাম্যমান আদালত আলফাডাঙ্গায় দুই মাদকসেবীর জেল জরিমানা Logo ঈশ্বরগঞ্জ একরাতে ৫ গরু চুরি

রংপুরে ভিটেমাটি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীর তাজহাট এলাকার এমদাদুল হকের সম্পত্তি দখলে ভূমিদস্যুরা মরিয়া হয়ে উঠেছে। অসহায় এমদাদুল হক ভিটেমাটি রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। জানা গেছে, রংপুর নগরীর তাজহাট মেট্রোপলিটন থানাধীন বড় রংপুর এলাকার মৃত আজগার আলীর পুত্র এমদাদুল হকের স্বত্ব দখলীয় ৪৩ শতক সম্পত্তি বেআইনিভাবে দখলের জন্য ভুমিদস্যু মোঃ মাহাবুল হক, মোঃ শাহজাহান মিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ রেজাউল করিম,মোঃ রাজু মিয়া,মোঃ কলি মিয়াগং দীর্ঘ দিন থেকে পাঁয়তারা করে আসছে। অসহায় এমদাদুল হকের সম্পত্তি গ্রাস করতে ভুমিদস্যুরা পুরো পরিবারকে জিম্মি করে নানাভাবে হেনস্তা করছে। ভুমিদস্যুদের কবল থেকে এমদাদুল হক নিজ স্বত্ব দখলীয় সম্পত্তি রক্ষায় মাননীয় সিনিয়র সহকারী জজ সদর আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা আনয়ন করেন। যার নং-৭৭/২০২৩।
উক্ত মোকদ্দমার প্রেক্ষিতে মাননীয় আদালত নালিশী সম্পত্তিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলেও ভুমিদস্যু ও সন্ত্রাসীরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি দখলের পাঁয়তারা অব্যাহত রেখেছে। ভুমিদস্যু ও সন্ত্রাসীরা নালিশী সম্পত্তি দখলে একাধিকবার অসহায় এমদাদুল হকের পরিবারের উপর হামলা চালায়। ভুমিদস্যুরা একের পর এক অপরাধমুলক বেআইনী তৎপরতা সংঘটিত করেও বহাল তবিয়তে রয়েছে। স্থানীয় থানায় ও মাননীয় আদালতে মামলা চলমান থাকার পরও অপরাধীরা কোন কিছুই তোয়াক্কা করছে না। পরিবার-পরিজন নিয়ে এমদাদুল হক মানবেতর জীবনযাপন করছেন। নিজ ভিটেমাটি রক্ষায় এমদাদুল হক প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। অন্যথায় যে কোনো সময় অনাকাঙ্খিত পরিস্থিতি উদ্ভব হওয়ার আশংকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে ভিটেমাটি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা

আপডেট সময় :