ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তি হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামানিক কে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মশিউর রহমান খান জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. আব্দুল হক প্রামানিক ৩ টি হত্যা ও ১ টি হত্যাচেষ্টা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করেন। আদালত সুত্রে জানা যায়, মোঃ আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তি হওয়া ৩ টি হত্যা ও ১ টি হত্যাচোষ্টা মামলার আসামি। তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলার আসামি। হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামানিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন। শুনানী শেষে কে, জি আর নং- ৩৯৭/২৪ (কোতয়ালী), ও জি আর নং- ৪৪৭/২৪ (কোতয়ালী), মূলে ০২ (দুই) টি মামলায় জামিন মঞ্জুর করেন। এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

আপডেট সময় :