ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। গত দুইদিন বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হলেও অবশেষে গতকাল মঙ্গলবার দুপুরে স্বস্তির ভারী বৃষ্টিতে ভিজলো রাজধানীর বেশিরভাগ এলাকা। রাজধানীর মতিঝিল, শান্তিনগর, ফকিরাপুর, পল্টন, মগবাজার, মালিবাগ, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, কোতোয়ালি, ওয়ারী, জিগাতলা, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকা, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও প্রভৃতি এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন থেমে থেমে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তা অন্য এলাকায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।
বৃষ্টি থাকতে পরে রোববার পর্যন্ত ঃ মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী অব্যাহত থাকতে পারে আগামী ২২ জুন (রোববার) পর্যন্ত। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকবে। ২২ জুনের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তিনি বলেন, ঢাকায়ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজশাহী ও রংপুরে বৃষ্টি কম হতে পারে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডতে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

আপডেট সময় :