ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

রাত ৮টায় শপিংমল-বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় যা বলা হয়েছে

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৭০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা তাপ্রপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। প্রতিদিনই দিনে-রাতে সমান তালে তাপমাত্রা বিরাজমান। প্রতিদিনই পাল্লা দিয়ে তাপমাত্রা রেকর্ড গড়ছে। অতিতের সকল রেকর্ড ভেঙ্গে এরই মধ্যে টানা তাপপ্রবাহ ৩০ দিনে গড়াল।

দাপমাত্রা বেড়ে যাবার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। চাহিদার বিপরীতে সরবরাহের যোগান দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ অবস্থা রাত ৮টার পর শপিংমল, মার্কেট-বিপণীবিতান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় একথা জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা। নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিংমল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী হলিডে স্ট্যাগারিং প্রতিপালন করা।

মীততাপ নিয়ন্ত্রিতযন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে রাখা। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা। বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকা

বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সেবা প্রাপ্তিতে যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য বিদ্যুৎ বিভাগের হট লাইন নম্বর ১৬৯৯৯ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাত ৮টায় শপিংমল-বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় যা বলা হয়েছে

আপডেট সময় :