ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

র‌্যাবের সংস্কার সম্পর্কে জানানো হয় যুক্তরাষ্ট্রকে: পররাষ্ট্র সচিব

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেছেন, বাংলাদেশ র‌্যাবের সংস্কার নিয়ে যেসব কাজ করা হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জানানো হয়েছে। মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।

তিনি আরও বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র-জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার এরইমধ্যে যে সব পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে প্রতিনিধি দলকে জানিয়েছি।

পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্র্বতী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ দেখিয়েছেন। দ্রুত অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা। একই সঙ্গে শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তাসহ নানান বিষয়ে আমরা আলোচনা করেছি।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আলোচনা প্রাথমিক পর্যায়ে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্র্বতী সরকারের সংস্কার পরিকল্পনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে কথা বলেছেন বলেও জানান জসীম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‌্যাবের সংস্কার সম্পর্কে জানানো হয় যুক্তরাষ্ট্রকে: পররাষ্ট্র সচিব

আপডেট সময় :