ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

সুন্দরবনে ঘুরতে আসা পর্যটককে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ২২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টের অসুস্থ পর্যটককে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
আজ শনিবার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ৩০ আগস্ট ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১ টায় সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অবস্থানরত জনৈক এক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে কোস্টগার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত রিসোর্টে গমন করে। পরবর্তীতে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে মোংলা ঘাটে নিয়ে আসে। অতঃপর রোগীকে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে ঘুরতে আসা পর্যটককে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড

আপডেট সময় :