ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে মায়ের ডাক সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে অক্টোবর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত পরিবারের নিকট ফেরত প্রদান এবং প্রত্যেকটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।

বৈঠকে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টা জানান, যাঁরা গুম হয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। গুমের ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। গুমের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনারও আশ্বাস প্রদান করেন এই দুই উপদেষ্টা।

বৈঠকে মায়ের ডাক-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, জাতিসংঘের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে মায়ের ডাক সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক

আপডেট সময় :