ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

১১ আগস্টের পর নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬২১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১১ আগস্টের পর নতুন সময়সূচি অনুযায়ী সব বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ আগস্ট„) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।

১১ আগস্ট থেকে সব শিক্ষাবোর্ডের স্থগিত পরীক্ষ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল।

তবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত-সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত ১৮ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

আজ বৃহস্পতিবার বাকি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেয়ার কথা জানানো হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১১ আগস্টের পর নতুন সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা

আপডেট সময় :