ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

১৬৫০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৮১ বার পড়া হয়েছে

দর্শনা রেলওয়ে জনশনে ভারতীয় পেঁয়াজ বোঝাই পণ্যট্রেন : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল জল্পনা-কল্পনা মাড়িয়ে অবশেষে দেশি পেঁয়াজের ভরমৌসুমেই ১,৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলো বাংলাদেশ। রেলপথে এসব পেঁয়াজ নিয়ে ৪২ ওয়াগনের পণ্যট্রেনটি রোববার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ বোংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে পৌঁছায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) আমদানিকারক হিসেবে ১,৬৫০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি করে। দর্শনা স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান সংবাদমাধ্যমকে জানান, টিসিবি ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চালান নিয়ে এদিন সন্ধ্যায় ভারতীয় একটি পণ্যট্রেন দর্শনা পৌঁঁছেছে।

আমদানি করা ভারতীয় পেঁয়াজভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে রাতেই সিরাজগঞ্জ বাজারে নেওয়া হবে। এরপর পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর কথা রয়েছে।

দর্শনা পৌর মেয়র ও রেলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু সংবাদমাধ্যমকে জানান, সরকার রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। কিন্তু এরমধ্যে ২০ রমজান পেরিয়ে গেলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৬৫০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি

আপডেট সময় :