ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

১ ঘণ্টা বাড়লো মেট্রোরেলের চলাচল

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৩৭ বার পড়া হয়েছে

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রীর চাহিদা অনুযায়ী মেট্রোর চলাচল আরও একঘন্টা বাড়ালো কর্তৃপক্ষ। বুধবার (২৭ মার্চ) থেকে ১ ঘণ্টা বেশি চলাচল করবে মেট্রো।

মঙ্গলবার (২৬ মার্চ) অপরাহ্নে ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে। উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে রাত ৮টায় সর্বশেষ মেট্রো ছেড়ে যেত। এটি এখন সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে।

মতিঝিল স্টেশন থেকে উত্তরা পথে রাত ৮টা ৪০ মিনিটের পরবর্তে রাত ৯টা ৪০ করা হয়েছে। সেটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।

নতুন করে সময় বাড়ানো ফলে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে। সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটি এবং রাত ৯টার পর থেকে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলগুলোয় শুধুমাত্র এমআরটি র‌্যাপিড পাস ব্যবহারকারীরা চলাচল করতে পারবেন।

এমএএন ছিদ্দিক বলেন, এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে। ফলে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন অর্থাৎ মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রীর যাতায়াত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১ ঘণ্টা বাড়লো মেট্রোরেলের চলাচল

আপডেট সময় :