ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার শেষ সময় ৩ সেপ্টেম্বর

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। স্থগিত লাইসেন্স’র আগ্নেয়াস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

বেধে দেওয়া সময়ের মধ্যে কোন অস্ত্র জমা দেওয়া না হলে, ৪ সেপ্টেম্বর থেকে তা অবৈধ অস্ত্রের তালিকায় ওঠবে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেদের পরিচয় গোপন করে কাউকে গ্রেফতার করা যাবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বলেন, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে। পরিচয় গোপন করে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ তথ্য জানায়।

পতিত শেখ হাসিনার সরকারের সময় সাদা পোশাকে অনেককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এদের কাউকে কাউকে পরে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হলেও পরে কারও কারও খোঁজ পাওয়া যায়নি।

এসব হয়রানির কারণে বিভিন্ন সময় দাবি ওঠে, পরোয়ানা বা পরিচয় ছাড়া যেন কাউকে গ্রেফতার করা না হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার (৪ সেপ্টেম্বর) অভিযান শুরু করতে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র-সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার শেষ সময় ৩ সেপ্টেম্বর

আপডেট সময় :