ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঘা ইউনিয়নে মুক্তিযোদ্ধাদলের কমিটি গঠন

আহ্বায়ক চেরাগ আলী, সদস্য সচিব দুলাল আহমদ

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আনই মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন সাইফুল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউছার হামিদ আনা, ১নং বাঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দল গোলাপগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বাবরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হাত চকলাদার এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া শাহজাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহ্বায়ক জামাল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব নিলু আহমদ।
বক্তারা বলেন, দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিএনপির আদর্শ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে চেরাগ আলীকে আহ্বায়ক ও দুলাল আহমদকে সদস্য সচিব করে বাঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধাদলের নতুন কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাঘা ইউনিয়নে মুক্তিযোদ্ধাদলের কমিটি গঠন

আহ্বায়ক চেরাগ আলী, সদস্য সচিব দুলাল আহমদ

আপডেট সময় :