ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

ইউনিসেফ’র বিবৃতি: বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশু নিহত

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ৩২ জন শিশু নিহত হয়েছে। শুক্রবার সংবাদমাধ্যমে ইউনিসেফ বিবৃতিতে এতথ্য জানানো হয়।

ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বিবৃতিতে বলেন, ইউনিসেফ নিশ্চিত করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এ এক ভয়াবহ ক্ষতি।

ইউনিসেফ সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানায়। ইউনিসেফের তরফে আমি, শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে। এর অর্থ হল শিশুদেরকে নিছক কোনো জায়গায় তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের ব্যাকগ্রাউন্ড, ধর্ম, বা তাদের পরিবারের সদস্যদের কার্যকলাপ বা বিশ্বাসের কারণে গ্রেপ্তার বা আটক করা যাবে না।

শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আওয়াজ তোলার সময় তাদের সুরক্ষিত রাখা উচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউনিসেফ’র বিবৃতি: বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশু নিহত

আপডেট সময় :