ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পর্শে সিয়াম হোসেন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেলে পৌর এলাকার নারিচা এলাকায় এদুর্ঘটনা ঘটে, নিহত সিয়াম ওই এলাকার আরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে নারিচা মশুড়িয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ধানের জমিতে একটি সেচ পাম্পের কাছে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে সিয়াম,পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে, এই অকাল মৃত্যুর ঘটনার এলাকায় শোকের ছায়া নেমেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুর রহমান জানান, বিদ্যুৎস্পর্শে কিশোর নিহতের ঘটনাটি অনেক পরে পুলিশকে জানানো হয় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে,
এদিকে স্থানীয়রা বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

















