ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

এই বিজয় আমাদের রক্ষা করতেই হবে ড. ইউনূস

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। আবু সাঈদের কথা সরণ করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এর কান্নাজড়িত কণ্ঠে বলেন, তরুণ সমাজ এটা সম্ভব করেছে।

তার বক্তব্যে স্পষ্টভাবে উচ্চারিত হয়, এই বিশাল গোটা বাংলাদেশের মানুষের গড়ে পৌছে দিতে হবে। এই স্বাধীনতা রক্ষা করতে সর্বধর্মের মানুষকে রক্ষা করতে হবে। তার কথা যদি কেউ না শোনেন, তা হলে তিনি এখানে থাকবেন না।

দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। এই বিজয় আমাদের রক্ষা করতেই হবে। প্রতিটি ভাই বোনকে আমাদের রক্ষা করা হবে। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

সংকটময় পরিস্থিতিতে দেশে ফিরেই পা রেখেই বিশঙ্খলা-সহিংসতা থেকে দেশকে রক্ষার ডাক দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বলেন, তড়িৎ গতিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।

আমাদের আরও মজবুত অবস্থায় সামনে এগিয়ে যেতে হবে। আজ আবু সাঈদের কথা মনে পড়ছে। আবু সাঈদের কথা সরণ করে কেঁদে ফেলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতি মানুষের ঘরে পৌছে দিতে হবে।

তরুণদের প্রতি ড. ইউনূসের আহ্বান, তোমাদেরকেই এই বাংলাদেশ গড়ে তুলতে হবে। গোটা বিশ্ব তোমাদের কাছ থেকে শিখবে। সরকারের প্রতি মানুষের আস্থা ছিলো না।

এর আগে সেনাপ্রধান জেনালে ওয়াকার-উজ্জামান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনবাহিনীর প্রধান, সুশিল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এই বিজয় আমাদের রক্ষা করতেই হবে ড. ইউনূস

আপডেট সময় :