ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

কান্দিপাড়া বাজারে অর্ধ দিবস হরতাল পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে ব্যবসায়ী সমিতির ডাকে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে। কান্দিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাগলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজনকে কুপিয়ে জখমের প্রতিবাদে রবিবার ভোর থেকে দুপুর বারোটা পর্যন্ত এই হরতাল পালিত হয়।

জানা যায়, স্থানীয় আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন কান্দিপাড়া বাজারের একটি মার্কেট নিয়ে কান্দিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাগলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজনের সাথে উস্থি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বহিষ্কৃত বিএনপি নেতা কবির সরকারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সংঘর্ষে ব্যবসায়ী আসাদুজ্জামান সুজন ও কবির সরকারসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়। এ ঘটনায় দুই পক্ষ পাগলা থানায় মামলা দায়ের করেন। রবিবার ব্যবসায়ীরা অর্ধ দিবস হরতাল পালন করেন। হরতাল চলাকালীন সময়ে বাজারে সেনাসদস্য ও পুলিশের সতর্ক অবস্থান ছিলো ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মামলা নেওয়া হয়েছে। কান্দিপাড়া বাজারে আমাদের টহল গাড়ি রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কান্দিপাড়া বাজারে অর্ধ দিবস হরতাল পালিত

আপডেট সময় :