ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রাজারহাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার ভোর সাড়ে ৩ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আকটকৃতরা হলেন, বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া(৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)। জানা যায়, রবিবার দিবাগত রাতে গোপণ সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদেরকে নিজ বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটককৃত দুইজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২, তারিখ ০২/০৩/২৫ইং। আসমাীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজারহাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় :