ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

কুড়িগ্রামে নিজ উদ্যোগে এনসিপির নদী ভাঙন রোধের চেষ্টা

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ১৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নিজ উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা।
গতকাল সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার ধরলা নদীর ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেন সংগঠনটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।
এ সময় ড. আতিক মুজাহিদ বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণীর মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতিকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে আমরা কাজ করবো। পর্যাক্রমে অন্যন্য এলাকাতেও করা হবে।
তিনি আরও বলেন, আমরা জানি অল্প জিও ব্যাগ দিয়ে প্রচুর পরিমানে নদী ভাঙন রোধ করতে পারবো না, আমরা বার্তা দিতে চাই সরকারের যে সিস্টেমের কারণে আজ মানুষগুলো দুর্ভোগের শিকার এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারি ভাবে যেন ব্যবস্থা নেয়া হয়।
আতিক মুজাহিদ বলেন, আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টিকসই বাঁধ চাই। স্থায়ী ব্যবস্থা চায় এ অঞ্চলের মানুষ। আপনারা যারা বিত্তবান আছেন তারাও এসে কাজ করতে পারবেন, ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে নিজ উদ্যোগে এনসিপির নদী ভাঙন রোধের চেষ্টা

আপডেট সময় :