ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

কোটালীপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ 

ফকির মিরাজ আলী শেখ, গোপালগঞ্জ
  • আপডেট সময় : ২৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে ভেসে ওঠে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শনিবার (০৮ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করেছে। পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত ওই লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটালীপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ 

আপডেট সময় :