ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দৈনিক গণমুক্তির সোনারগাঁ প্রতিনিধি আবুল বাশারের মেয়ের ইন্তেকাল: গণমুক্তি ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের শোক Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ জুলাই) বিকেল পৌনে ৪টায় পদযাত্রা নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী।

পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে নীলক্ষেত-নিউমার্কেট, সাইন্সল্যাব হয়ে শাহবাগ মোড়ে যায়।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই সেখানে বসে পড়েন। এরপর কোটা না মেধা, মেধা মেধা; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে; কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; ইত্যাদি স্লোগান দেন।

কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ফের ঢাবিতে বিক্ষোভ
এছাড়াও বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা কিছু বক্তব্য দেন। বক্তব্যে তারা তাদের দাবির ব্যাপারে কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সব গ্রেডের সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

তারা আরও বলেন, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

আপডেট সময় :