কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে|
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমম্বিত কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে|
বিতর্কে মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী ও আবদুল হালিম করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স আপ হয়|
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জীবন সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান|
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন , একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন বিএসসি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাংবাদিক শরফুদ্দিন শাহীন, দুপ্রক সদস্য নুর নবী আহমেদ প্রমূখ।

















