ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ইমাম হোসেন খাঁন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
  • আপডেট সময় : ১৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দারিজ ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ীর ওমান প্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো-জেটাতো ভাই।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরতেছিলো। এসময় তারা পুকুর পাড়ে যায়। পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহ থেকে পুকুরে জাল মারার পর তাদের ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এবিষয়ে চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন,এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকার মানুষের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় :