ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

গরু আনতে গিয়ে প্রবল স্রোতে ভেসে শিশু দুই বোন

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাশ ভেসে উঠলো পরদিন সকালে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ভেসে গিয়ে মারিয়া (১১) ও লামিয়া (৯) নামে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের খালের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুরা গোকর্ণ গ্রামের প্রবাসী মিনার আলীর কন্যা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রবল বৃষ্টি ও বাতাসের মধ্যে গত শুক্রবার বিকালে ওই শিশুরা গোকর্ণ ইউনিয়নের তিতাসের সংযোগ সংস্থার খাল পাড়ি দিয়ে গৃহপাালিত গরু বাড়িতে আনতে যাচ্ছিল। সে সময় খালের পানিতে প্রবল স্রোত থাকায় তারা পানিতে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গভীর রাত পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। গতকাল সকাল ৭টা এবং ৯টার দিকে দুই শিশুর লাশ খালের পানিতে ভেসে ওঠে। স্বজনেরা তাদের নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, শিশুরা সম্পর্কে দুই বোন। তারা কেউ সাঁতার জানতো না। খালের প্রবল স্রোতে ভেসে যাওয়ার কারণে তাদের মরদেহ খুঁজে পেতে অনেক সমস্যা হয়। পরে সকালে তাদের মরদেহ খালের পানিতে ভেসে উঠলে পুলিশ এবং স্বজনেরা তাদের নিথর দেহ বাড়িতে নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গরু আনতে গিয়ে প্রবল স্রোতে ভেসে শিশু দুই বোন

আপডেট সময় :