ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের Logo জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই; ভোগান্তিতে ২০ হাজার মানুষ Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গান পাউডার উদ্ধার Logo টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন Logo ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধন ক্লাব গোলাপগঞ্জ আয়োজিত কুইজ বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার গোলাপগঞ্জ সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির মুক্তিযোদ্ধা ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম.সি. একাডেমি’র শিক্ষক রাজীব কুর্মী এবং পরিচালনা করেন বন্ধন ক্লাবের সভাপতি এম. মাজহারুল ইসলাম হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ এবং কুইজ প্রতিযোগিতা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তাহের আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, এম.সি. একাডেমি (প্রাথমিক শাখা’র) শিক্ষক শাহান আহমদ, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান এবং তাফিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোনারা বেগম।
অনুষ্ঠানের এক মনোজ্ঞ পরিবেশনায় দেশাত্মবোধক নাশিদ পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী তাহমিদুর রহমান।
এ সময় ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাহি আল জামি, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সাব্বির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক রাফি আহমদ, অর্থ সম্পাদক আবু বক্কর, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, সদস্য মান্না আহমদ ও রুহিন আহমদ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া। শিক্ষার্থী ও অভিভাবকরা বন্ধন ক্লাবের এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

আপডেট সময় :