ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

জয়পুরহাটে মিথ্যা যৌতুক মামলায় দুই নারীর জরিমানা

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ১৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে মিথ্যা যৌতুক মামলায় দুই নারীর জরিমানা। দুটি পৃথক যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় দুই বাদীর জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করায় তাদের কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানা পরিশোধ করে ছাড়া পেয়েছেন ওই দুই বাদী।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট-২০২৫) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে একটি মামলার বাদী নুদার সুলতানা লিজাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দু’দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলার বাদী হানিফা খাতুনকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র জানিয়েছেন , জেলার আক্কেলপুর পৌরশহরের পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা নুদার সুলতানা লিজার সাথে স্বামী মাহফুজুর রহমানের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তিনি ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণে মামলা মিথ্যা প্রমাণিত হলে আসামি মাহফুজুর রহমানকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেন আদালত।
অপরদিকে জেলার পাঁচবিবি উপজেলার হানিফা খাতুন ১ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি মিথ্যা হওয়ায় আসামিকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে মিথ্যা যৌতুক মামলায় দুই নারীর জরিমানা

আপডেট সময় :