ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

জলঢাকায় ভয়াবহ আগুনে প্রাণীসহ বসতবাড়ি পুড়ে ছাই

রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর জলঢাকায় বালাগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাওড়াডাঙ্গী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতঘর, ৪টি গরু, ৪টি ছাগলসহ হাঁস, মুরগী, ধান, চাউল, টিভি, ফ্রিজসহ বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লাখ টাকা। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার চাওড়াডাঙ্গী গ্রামে মৃত গউছুল আজম ছেলে নুরু ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ নুর ইসলামের বসতবাড়িতে আগুন লাগে। তবে কি কারনে আগুন লেগেছে? আগুনের সূত্রপাত কোথায় থেকে কেউ নিশ্চিত করতে পারে নি। আগুনের লেলিহান শিখা ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন।

কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে বসতবাড়ির সবগুলো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। স্থানীয় সূত্র জানায়, আগুনে ৯-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় ভয়াবহ আগুনে প্রাণীসহ বসতবাড়ি পুড়ে ছাই

আপডেট সময় :