ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৭৯ বার পড়া হয়েছে

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বৃষ্টির মধ্যে শ্রদ্ধা জানান তারা।

সকাল ১০টার পর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই শ্রদ্ধা জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্য ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজেই তাঁরা শ্রদ্ধা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় ছাতা নিয়ে আসেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রথমে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ড. ইউনূস ১৩ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর অন্তর্বর্তীকালীন গঠিত হয়। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন শপথ নিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন সরকারে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন, যা দেশের ইতিহাসে প্রথম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা

আপডেট সময় :