ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের Logo জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই; ভোগান্তিতে ২০ হাজার মানুষ Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গান পাউডার উদ্ধার Logo টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন Logo ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

জামালপুরের সকল থানা ওসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা এক সাথে কাজ করার স্মৃতিকে লালন করি” গতকাল রোববার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার, জামালপুর জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়।
সভায় সহকর্মীবৃন্দ বিদায় অতিথিদের সঙ্গে দায়িত্ব পালনকালীন সময়ে একসাথে কাজ করার স্মৃতিচারণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন ও পারিবারিক কল্যাণ কামনা করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন—“আপনাদের সাথে আরও কিছুদিন একসাথে কাজ করতে পারলে ভালো লাগতো।
নতুন কর্মস্থলে সফলতা অর্জন করবেন—এটাই প্রত্যাশা। আপনারা যেভাবে এই জেলাকে পরিচালনা করে গেছেন, দোয়া করবেন যেন আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও সুন্দরভাবে জেলার সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারি। সামনে নির্বাচনের চ্যালেঞ্জগুলো সফলভাবে অতিক্রম করতে পারি। নতুন যারা দায়িত্বে আসবেন, তারা যদি আপনাদের সহযোগিতা চান, আপনারা অবশ্যই সহায়তা করবেন। পুলিশ সুপার মহোদয়, বিদায় অতিথিদের প্রতি আন্তরিক দোয়া ও তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন”।
বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব মোঃ ইমরুল হাসান,
সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর; জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর।এছাড়াও উপস্থিত ছিলেন—সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি-১, ওসি ডিবি-২, ডিআইও-১, ডিআইও-২, ইন্সপেক্টর (তদন্ত)’গণ, জেলার সকল ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টরগণসহ বিভিন্ন পর্যায়ের অফিসারগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরের সকল থানা ওসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় :