ডিমলায় ভূমিসেবা মেলার উদ্বোধন
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলা উপজেলায় স্মার্ট ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। জনবান্ধন অটোমেটর ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ বাংলাদেশ এই অঙ্গিকার নিয়ে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে তারই ধারাবাহিকতায় শনিবার (১৯-মে) সকালে ঢাকা তেজগাঁও ভূমি মন্ত্রণালয় ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন। পরে ডিমলা উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ফেস্টুন যুক্ত বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী স্মার্ট ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ।
পরবর্তীতে ভূমিসেবা তিনব্যাপী মেলা উপলক্ষে একটি বণ্যাঢ্য র্যালী বেড়িয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম সরকার, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য গোলাম রাব্বানী প্রধান, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুজ্জামান লিটন, উপজেলা জামায়তে ইসমামের সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান বকুল, ডিমলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিক আজির সহ ভূমি অফিসের সার্ভেয়ার সহ দশ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাগণ।
ভূমিসেবা উদ্বোধন শেষে স্টল ঘুরে-ঘুরে দেখেন সংশ্লিষ্টরা, এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, ৭টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এখান থেকে ভূমিসেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
আলোচনার শেষ প্রান্তে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গৃহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সবাইকে ই-সেবা গ্রহণ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সেই সাথে তিনি আরও বলেন, আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবে। এতে করে সময় সাশ্রয়ের পাশাপাশি সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।

















