ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে রমজান আলী বাদি হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া এলাকায় রমজান আলীর রোপনকৃত ২শত ২০টি পেঁপে গাছ তারই ভাই-ভাতিজা উপড়ে ফেলে ক্ষতি সাধন করে। খোঁজ পেয়ে বাঁধা দিলে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন চিল্লা-ফাল্লা করে প্রকাশ্য খুন, গুম করার হুমকী দেয়।
স্থানীয় এছহাক আলী বলেন, গত কয়েকদিন আগেও এ জমিতে পেঁপে গাছ ছিলো কিন্তু হঠাৎ করে সকালে দেখি একটাও পেঁপে গাছ নেই। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারবো না। তবে শুনেছি এ জমি নিয়ে অনেক দিন ধরে মামলা চলছে। আরেক প্রতিবেশী জাহানারা বলেন, পেঁপে গাছ গুলো বেশ বড় হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি একটাও পেঁপে গাছ নেই। শুনেছি এগুলো আজাহার, কাজল করেছে। তাদের সাথে অনেক দিন ধরে এই জমি নিয়ে মামলা চলে আসছে। অভিযোগকারী রমজান আলী বলেন, আমার ২শত ২০টি পেঁপে গাছ ছিলো। জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন এ কাজ করেছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করে আজাহার বলেন, তাদের সাথে জমি নিয়ে আমাদের মামলা চলছে। এখন তারা আমাদের সন্দেহ করছে। পেঁপে গাছ কে কাটছে তা আমরা জানি না। তবে গতকাল পেঁপে গাছ ছিল, আজ দেখি নাই। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ

আপডেট সময় :