ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ময়মনসিংহে বিআরটিএ’র অভিযান

দুই দিনে ২২ মামলা : ৬১ হাজার  টাকা জরিমানা আদায়

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ৪১২ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 135.60063; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 48;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে গত দুইদিনে বিভিন্ন যানবাহন থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। শনিবার (০৫ মার্চ) দুপুরে নগরীর ঢাকা বাইপাস মোড়ে এবং শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর দিঘারকান্দা ঢাকা-বাইপাস এলাকায় বিআরটিএ ময়মনসিংহের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, পণ্যবাহী বিভিন্ন পিকআপ ও ট্রাকে করে যাত্রী পরিবহণ করা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ২২ টি মামলায় মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযান পরিচালনা করেন বিআরটিএ ময়মনসিংহের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফফাত হাশেম। অভিযানেকালে তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বিআরটিএ ময়মনসিংহ সার্বক্ষনিক মনিটরিং কার্যক্রম ঈদের পূর্ব থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে বাস কাউন্টারের দায়িত্বরত কর্মচারী, বাস চালক ও যাত্রীদের সাথে কথা বলে কোন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে যাত্রী সাধারন স্বস্তি প্রকাশ করেছেন। তারা কোন অতিরিক্ত ভাড়া দিচ্ছেন না এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। এছাড়া বাস ও কাউন্টার সমূহে ভাড়ার তালিকা প্রদর্শন এর বিষয়ে নজরদারি করা হচ্ছে।

অভিযানকালে ময়মনসিংহ বিআরটিএ শ্রী বিধান রায়, আক্তারুজ্জামান রনিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে বিআরটিএ’র অভিযান

দুই দিনে ২২ মামলা : ৬১ হাজার  টাকা জরিমানা আদায়

আপডেট সময় :