ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নদীপথে ভাসমান গুদামের বিরুদ্ধে অভিযানে নেমেছে কোস্টগার্ড 

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৩৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলদস্যুতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপথের সুরক্ষা নিশ্চিতকরণে ২৪ ঘন্টা টহল, যৌথ ও বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী সম্প্রতি পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড বহিঃ নোঙর এবং অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে।

এরই ধারাবাহিকতায় ২০ মার্চ বৃহস্পতিবার  বাংলাদেশ কোস্টগার্ড, নৌ বাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নো পুলিশের সমন্বয় হিরণ পয়েন্ট, হারবারিয়া, মোংলা, আংটিহারা, রূপসা ও নওয়াপাড়া নোঙর এলাকা সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী জাহাজ ও লাইটার সমূহ যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সেই লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি এ সকল জাহাজ,ট্যাংকার সমূহের বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম এবং লাইফ সেভিংস ইকুইপমেন্ট সমূহের সঠিকতা যাচাই করা হয়।

এছাড়াও, বাণিজ্যিক জাহাজ সমূহ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটকবাহী জাহাজ সমূহের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নদীপথে ভাসমান গুদামের বিরুদ্ধে অভিযানে নেমেছে কোস্টগার্ড 

আপডেট সময় :