ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নরসিংদীতে অমর একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি (পলাশতলা) প্রাঙ্গণে ৮ দিনব্যাপী অমর একুশে বইমেলার সমাপণী ও পুরস্কার বিতরণী শুক্রবার ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো: আমিরুল হক, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন বিপিএম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) শিহাব সারার অভী প্রমুখ।

বইমেলার শেষ দিনটি ছিল ছুটির। এদিন বিকালের পর থেকে পাঠক, বইপ্রেমীরা হাজির হয়েছেন মেলা চত্বরে। প্রায় সবাই পছন্দের বই সংগ্রহে ছিলেন দারুণ ব্যস্ত। কিছু স্টলে ছিল উপচে পড়া ভিড়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরীতে আলোচনা সভা শেষে অমর একুশে বইমেলার মূলমঞ্চে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নরসিংদীতে এবারের ৮ দিনব্যাপী অমর একুশে বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক, দর্শক ও প্রকাশকদের আনাগোনায় মুখরিত ছিল এই মেলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে অমর একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় :