ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নরসিংদীতে মাদকের টাকা না পেয়ে ছেলে কর্তৃক মাকে পিটিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের টাকা না পেয়ে পাষন্ড পুত্র তার গর্ভধারণী মাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে শিবপুর উপজেলার বৈলাব গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত: নূরুল হক মাস্টারের পুত্র মাদক সেবনকারী জাবের হোসেন (২৮) প্রতিনিয়ত তার মায়ের নিকট মাদক এর টাকার জন্য তার মাকে নির্যাতন করতো।

ঘটনার দিন রাতে তার মাতা শামসুন্নাহার এর নিকট মাদক সেবন করার জন্য টাকা চায়। শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পাষন্ড পুত্র জাবের হোসেন তার মাকে নির্মমভাবে পিটাতে থাকলে ঘটনাস্থলেই শামসুন্নাহার মারা যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার কওে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক জাবের হোসেনকে আটক করে। এ ব্যাপাওে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজার হোসাইন বলেন হত্যাকারী তার মাকে ঘরের দরজার হাতলের সাথে বেধে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। তখন জাবের হোসেন নেশাগ্রস্ত ছিল বলে পুলিশকে জানায়। তিনি আরো বলেন অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে মাদকের টাকা না পেয়ে ছেলে কর্তৃক মাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় :